ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন ঘোষণা করুনঃ ভলোদমির জেলেনস্কি
শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
১৫ মার্চ ২০২২ইং, সময়ঃ ২৩:৪৫ মিনিট
ছবিঃ সংগৃহিত
ইউক্রেন-রাশিয়ার মধ্যকার টান টান উত্তেজনাকর যুদ্ধের ২০তম দিনে এসে ভার্চুয়ালী মাধ্যমে কানাডার সংসদে মঙ্গলবার ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট মিঃ ভলোদমির জেলেনস্কি। ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট মিঃ ভলোদমির জেলেনস্কি বলেছেন যে- “ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ আগ্রাসন, বিমান ও বোমা হামলা রোধে অনুগ্রহ করে আপনারা ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন ঘোষণা করুন।”
মিঃ ভলোদমির জেলেনস্কি আরো বলেছেন যে- “চরম মুহুর্তে সাহায্য করার জন্য কানাডা ও তার দেশের জনগণকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কানাডা-সহ পুরো বর্হিবিশ্বকে আবারো বিনীতভাবে অনুরোধ করছি যে- আপনারা যথাশীঘ্রই ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন ঘোষণা করুন। যাতে ইউক্রেনের আকাশ সীমায় রাশিয়া অবৈধভাবে অনুপ্রবেশ করতে না পারে।”
তিনি আরো বলেছেন যে- “রাশিয়ার আগ্রাসন থামাতে ন্যাটো জোট যেন নো ফ্লাই জোনের বিষয়টি নিয়ে ভাবে। গত ২০ দিনে আমি, আমার দেশ ইউক্রেন ও তার জনগণ বুঝে গেছেন যে কারা আমাদের আসল বন্ধু? ইউক্রেন তার বন্ধু দেশগুলোকে আবারো বিনীতভাবে অনুরোধ জানিয়ে আহ্বান করছে যে- দয়া করে আপনারা আকাশ বন্ধ করুন, আকাশ সীমা বন্ধ করুন, বোমা হামলা থামান।”

