মার্কিন প্রেসিডেন্ট ও তার কর্মকর্তাদের উপর রাশিয়ার নিষেধাজ্ঞা জারীঃ সের্গেই লাভরভ
শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
ছবিঃ সংগৃহিত
ইউক্রেন-রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধের ২০তম দিনে অর্থাৎ ১৫ মার্চ ২০২২ইং রোজ মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিঃ সের্গেই লাভরভ বিশ্ব গণমাধ্যম বিবিসিকে জানিয়েছেন যে- ” রাশিয়া এখন এই মুহূর্ত থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান এবং সিআইএ প্রধান উইলিয়াম বার্নস, মার্কিন সেনা প্রধান জেনারেল মার্ক মাইলি এবং হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি সহ মোট ১৩ জন মার্কিন প্রভাবশালী কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারী করেছে।”
রুশ পররাষ্ট্রমন্ত্রী মিঃ সের্গেই লাভরভ আরো জানিয়েছেন যে-“এই কর্মকর্তারা ছাড়াও আরো বেশ কিছু মার্কিন ব্যক্তির ওপরও রাশিয়া পর্যায় ক্রমিকভাবে নিষেধাজ্ঞা দিচ্ছে।”
উল্লেখ্য যে- “সম্প্রতি ওয়াশিংটনের পক্ষ থেকে প্রেসিডেন্ট পুতিনসহ রাশিয়ার বেশ কয়েকজন নেতা ও কর্মকর্তাকে ‘কালো তালিকাভুক্ত’ করার পাল্টা ব্যবস্থা হিসাবে মস্কো মোট ১৩ জন মার্কিন প্রভাবশালী কর্মকর্তাদের ওপর এই নিষেধাজ্ঞা দিয়েছে এবং সামনে আরও বেশ কয়েকজনের ওপরও ঐ একই নিষেধাজ্ঞা জারীর ঘোষণা দিয়ে রেখেছে।”

