ব্যতিক্রমধর্মী একটি দিন অতিবাহিত হচ্ছে লিসবনে !!!

শুভ বার্তা প্রতিবেদনঃ-
তাহের রায়হান
১৬ মার্চ ২০২২ইং, সময়ঃ ১৬:২৫ মিনিট
ছবিঃ শুভ বার্তা

আজ ১৬ মার্চ ২০২২ইং রোজ বুধবার খুবই ব্যতিক্রমধর্মী একটি দিন অতিবাহিত হচ্ছে পর্তুগালের রাজধানী লিসবনে। অন্য দিনের মতো দিনটি রৌদ্রজ্বল কিংবা মেঘাচ্ছন্ন নয়। সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী অর্থাৎ হলুদ আলো সম্বলিত ঠাণ্ডা একটি দিন। দেখে মনে হচ্ছে না যে এটি একটি দিন, মনে হয় যেন শহরের স্টেইট লাইট প্রজ্জ্বলিত একটি রাত।

সকাল দশটা, কিন্তু মনে হচ্ছে যেন রাত দশটা বাজে। দিনের এই আলোতে যেন ঠিক দিন চেনা যাচ্ছেনা। অথচ দিনের আবহাওয়ার টেম্পারেচার ১৪° ডিগ্রী সেলসিয়াস। পর্তুগালের অন্য কোথাও কোথাও আবার আবহাওয়ার টেম্পারেচার ১৫° ডিগ্রী সেলসিয়াসও। চলতি সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস আজকের মতো প্রায় সমানই, তবে দিনের আলো আজকের মতো এতোটা অদ্ভূত হয় কিনা সেটা বলা মুশকিল।

পর্তুগীজ নাগরিক এবং লিসবনের স্থায়ী বাসিন্দা মিঃ ফ্রান্সিসকো “দৈনিক শুভ বার্তাকে” জানিয়েছেন যে- “এটা সত্যিই খুবই অদ্ভূত আলো সম্বলিত একটি দিন। না রৌদ্রজ্বল, না মেঘাচ্ছন্ন। তবে ইউরোপে এরকম দিন প্রায়ই না হলেও অনেক সময় হয়ে থাকে। জলবায়ুর পরিবর্তনে ইউরোপে কখনো কখনো এরকম অদ্ভূত আলো সম্বলিত দিন হয়ে থাকে। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *