বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে “দৈনিক শুভ বার্তা” !!!
শুভ বার্তা কানাইঘাট(সিলেট) প্রতিনিধিঃ-
মাহবুব করিম
২২ মে ২০২২ইং, সময়ঃ ২২:১০ মিনিট
ছবিঃ শুভ বার্তা
গত বেশ কিছুদিনের টানা বর্ষণ আর ভারতের অনাকাংখিত পাহাড়ী ঢলের বদৌলতে বৃহত্তর সিলেট-সহ দেশের বেশ কিছু অঞ্চল বন্যার পানিতে ভাসছে। আকস্মিক এ বন্যায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা এবং সুনামগঞ্জ জেলা।

বন্যার পানিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সিলেটের কানাইঘাট উপজেলার বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে “দৈনিক শুভ বার্তা”। আজ ২২শে মে ২০২২ইং রোজ রোববার বেলা আনুমানিক ০২.৩০ মিনিটের সময় সিলেটের কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউপির অন্তর্ভুক্ত “মানিকগঞ্জ বন্যা আশ্রয় কেন্দ্র” এবং তার আশেপাশের বন্যার পানিতে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত আরো বেশ কিছু অসহায় পরিবারকে “দৈনিক শুভ বার্তা” পরিবারের পক্ষ থেকে খাদ্য-সামগ্রী প্রদান করা হয়।

জনাব গোলাম কিবরিয়া ফয়সাল এবং জনাব মারুফ আহমদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত বন্যাদুর্গতদের মাঝে এ খাদ্য-সামগ্রী বন্টনে উপস্থিত ছিলেন “দৈনিক শুভ বার্তা” পত্রিকার ইউরোপ প্রতিনিধি জনাব এম এ ইলিয়াস চৌধুরী। এছাড়াও অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ৭ নং দক্ষিণ বানীগ্রাম ইউপির ৬ নং ওয়ার্ড সদস্য জনাব জয়নাল আবেদীন, মানিকগঞ্জ বাজারের ব্যবসায়ী জনাব হা.সাদেক আহমদ ও জনাব এনাম উদ্দিন, জনাব হা.শহিদ উল্লাহ সহ এলাকার আরো অনেক গণ্য-মান্য ব্যক্তিবর্গ।

বন্যাদুর্গতদের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জনাব এম এ ইলিয়াস চৌধুরী “দৈনিক শুভ বার্তাকে” জানিয়েছেন যে- “আলহামদুলিল্লাহ, বন্যায় ক্ষতিগ্রস্ত বেশ কিছু পরিবারের মাঝে আজ “দৈনিক শুভ বার্তা” এর পক্ষ থেকে খাদ্য-সামগ্রী বন্টন করা হয়েছে। বন্যাদুর্গত এসব এলাকার মানুষ আকস্মিক এ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমাদের এ ক্ষুদ্র সাহায্য ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য অব্যাহত থাকবে।”

এ বিষয়ে মুঠোফোনে জনাব মোঃ সাহাব উদ্দিন “দৈনিক শুভ বার্তাকে” জানিয়েছেন যে- “ভারী বর্ষণ আর ভারতের পাহাড়ী ঢলের বদৌলতে সৃষ্ট এ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার প্রাণপ্রিয় জনপদ সিলেটের কানাইঘাট। বন্যাদুর্গতদের মাঝে আমাদের পক্ষ থেকে আজ যে সহযোগীতা প্রদান করা হয়েছে তা খুবই অল্প। অত্র এলাকার বন্যার্থদের সঠিক জীবন যাপনের জন্য আরো অনেক বেশী সাহায্য- সহযোগীতার প্রয়োজন। বড়সড় প্রবাসী অধ্যুষিত সিলেটের কানাইঘাট উপজেলাটি অর্থনৈতিকভাবে সিলেটের উল্লেখযোগ্য ও অন্যতম উন্নত একটি অঞ্চল বলা যায়। তো অত্র এলাকায় যাদের সামর্থ ভালো ওনারা যদি আরো একটু এগিয়ে আসেন, তবে বন্যা-সহ যেকোন প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় ইনশাআল্লাহ আমাদের কোন সমস্যা হবার কথা নয়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।”


