সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়েছে !!

শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে আজ রাতে আবারো হাসপাতালে নেওয়া হয়েছে।

১০ জুন ২০২২ইং রোজ শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ” এভারকেয়ার হাসপাতালে” নেওয়া হয়। এর আগে বেগম খালেদা জিয়া বাসা থেকে রাত ২টা ৫৫ মিনিটে বের হন।

বিএনপি সভানেত্রীর প্রেস উইংয়ের সদস্য জনাব সাইরুল কবীর খান দেশের গণমাধ্যমকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জনাব সাইরুল কবীর খান দেশের গণমাধ্যমকে বলেছেন যে- ” অধ্যাপক ডা. জনাব শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রাত ৩টা ২০ মিনিটে বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।” এদিকে, বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে যান বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র অন্যান্য নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *