আজ “দৈনিক শুভ বার্তা” এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী !!!
শুভ বার্তা প্রতিবেদনঃ-
তাহের রায়হান
তারিখঃ- ২০ অক্টোবর ২০২২ইং রোজ বৃহস্পতিবার, সময়ঃ ১৯:১০ মিনিট।
ছবিঃ শুভ বার্তা
আজ ২০শে অক্টোবর ২০২২ইং রোজ বৃহস্পতিবার বাংলাদেশ, বর্হিবিশ্ব, ইউরোপ এবং বিশেষ করে পর্তুগালের জনপ্রিয় অনলাইন দৈনিক “দৈনিক শুভ বার্তা” এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।

উল্লেখ্য যে- ২০২১ সালের ২০শে অক্টোবর পাঠক নন্দিত অনলাইন দৈনিক “দৈনিক শুভ বার্তা” আনুষ্ঠানিক ভাবে তার যাত্রা শুরু করেছিল। আর এরই ধারাবাহিকতায় আজ ২০শে অক্টোবর ২০২২ইং রোজ বৃহস্পতিবার পত্রিকাটি তার দুঃসাহসিক যাত্রার একবছর পূর্ণ করেছে।
সময়ের সাথে তাল মিলিয়ে এবং পাঠক ও শুভানুধ্যায়ীদের চাহিদা অনুযায়ী পত্রিকাটি গত ১ বছর ধরে তার সব দায়-দায়িত্ব অত্যন্ত সঠিকভাবে পালন করে আসছে। আর পাঠক শুভানুধ্যায়ীরাও অত্যন্ত সন্তুষ্ট পত্রিকাটির সকল প্রকার সংবাদ পরিবেশন এবং তার কার্যক্রমের উপর।

এ বিষয়ে “দৈনিক শুভ বার্তাকে” পত্রিকাটির সম্পাদক জনাব মোঃ সাহাব উদ্দিন জানিয়েছেন যে- “আলহামদুলিল্লাহ, সম্মানীত পাঠক, সুধী ও সাধারণের শতভাগ সমর্থন ও অকৃত্রিম ভালোবাসা পেয়ে “দৈনিক শুভ বার্তা” ১ বছর পূর্ণ করে আজ এখানে এসে পৌঁছেছে। “দৈনিক শুভ বার্তার” আজকের এ অবস্থানের পুরো কৃতিত্ব ও অবদান পত্রিকাটির সম্মানীত পাঠক, সুধী ও সাধারণের।”
জনাব মোঃ সাহাব উদ্দিন আরো জানিয়েছেন যে- “ভবিষ্যতে আরো ব্যাপকভাবে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে “দৈনিক শুভ বার্তা” পরিবার আরো নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাবো- যাতে করে “দৈনিক শুভ বার্তাকে” যেন আপনাদের কাছে অর্থাৎ পাঠক ও শুভানুধ্যায়ীদের আরো মনের মনি-কোঠায় নিয়ে গিয়ে পৌঁছে দিতে পারি। আপনারা বিগত দিনের মতো আগামী দিনগুলোতেও “দৈনিক শুভ বার্তার” পাশে থাকবেন এবং শতভাগ সমর্থন দিয়ে যাবেন বলেই আমাদের বিশ্বাস। আবারো ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন। “

