সবার অংশগ্রহণমূলক নির্বাচন বর্তমান কমিশনের কাছে গুরত্বপূর্ণঃ কাজী হাবিবুল আউয়াল
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার জনাব কাজী হাবিবুল আউয়াল বলেছেন যে- “ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম-এর চেয়ে সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন বর্তমান কমিশনের কাছে গুরত্বপূর্ণ।”
জনাব কাজী হাবিবুল আউয়াল আরো বলেছেন যে- “আমাদের লক্ষ্য সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএম ব্যবহার করা। কিন্তু এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই। সরকারের কাছে এ প্রকল্পের আর্থিক সংশ্লিষ্টতা যথার্থ মনে না হলে তা বাতিল হতে পারে। আমরা ইভিএম নিয়ে বিচার বিশ্লেষণ করেই সমর্থন দিয়েছি।”
তিনি আরো বলেছেন যে- “আমরা দীর্ঘ সময় নিয়ে বিভিন্ন স্তরে, বিভিন্ন প্রক্রিয়া ও পদ্ধতিতে ইভিএমকে বোঝার চেষ্টা করেছি। এর মাধ্যমে ম্যানুপুলেশন হয় এমন কেউ দেখাতে পারেনি। অতএব, আমরা মনে করি যে নির্দিষ্ট ১৫০ আসনে ইভিএম ব্যবহার করতে পারলে ভালো হয়, তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করা। ”
০৪ অক্টোবর ২০২২ইং রোজ মঙ্গলবার সকালে ইলেকশন মনিটরিং ফোরামের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ শেষে দেশের গণমাধ্যমকে এসব কথা বলেন জনাব কাজী হাবিবুল আউয়াল।

