জাতিসংঘের অধীনে আফ্রিকায় নিযুক্ত তিন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত !!!
শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
ছবিঃ সংগৃহীত
গতকাল ০৩রা অক্টোবর ২০২২ইং রোজ সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় অর্থাৎ বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত দেড়টায় মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় বিস্ফোরণে তিন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
এ ঘটনায় টহল কমান্ডার মেজর আশরাফুল হকও আহত হয়েছেন। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর অর্থাৎ আইএসপিআর এসব তথ্য জানিয়েছে।
আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যে- “স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৮টায় অর্থাৎ বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত দেড়টায় বাংলাদেশী শান্তিরক্ষীদের একটি বহর টহল থেকে ফেরার সময় পথে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস অর্থাৎ আইইডি বিস্ফোরণ ঘটে। এতে বহরের প্রথম গাড়িটি আক্রান্ত হয়, সেটি ছিটকে ১৫ ফুট দূরে গিয়ে পড়ে। এতে তিন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত এবং একজন আহত হন।

