এই সরকারের তথাকথিত উন্নয়নে দেশের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছেঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে- “এই সরকারের অর্থাৎ বর্তমান আওয়ামী লীগ সরকারের তথাকথিত উন্নয়নে দেশের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।”

তিনি আরো বলেছেন যে- “এই সরকার এত চিৎকার-চেঁচামেচি করছে, সব সময় বলছে- আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি। এবং আরো বলা হচ্ছে যে- প্রয়োজনের তুলনায় উৎপাদন আরো বেশি হচ্ছে।”

জনাব ফখরুল আরো বলেছেন যে- “গতকালকের ব্যাপারটাই ধরুন- দেশে লোডশেডিং হচ্ছে অস্বাভাবিক হারে। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে সারাদেশে বেশিরভাগ এলাকায় ছিল না। প্রায় আট ঘণ্টা এই লোডশেডিং চলে। এর থেকে বোঝা যায় সরকার বিদ্যুৎ উৎপাদনের নাম করে বহু প্রজেক্ট করেছে, টাকা-পয়সা বানিয়েছে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে, এ ধরনের একটা বড় রকমের দুর্যোগের মধ্যে, বিপর্যয়ের মধ্যে জাতিকে তারা ফেলে দিয়েছে। তবে এভাবে তারা আর বেশী দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এবার জনগণ-ই তাদেরকে উচিত জবাব দিবেন।

৫ অক্টোবর ২০২২ইং রোজ বুধবার রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেটে বিএনপি স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *