দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া
শুভ বার্তা ডেস্কঃ-
ছবিঃ সংগৃহীত
আজ ০৩রা মে ২০২২ইং রোজ মঙ্গলবার বাংলাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশী ও বর্হিবিশ্বের সকল মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা – “ঈদ মোবারক” জানিয়েছেন বিএনপির মাননীয় সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বিএনপির মহাসচিবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক ঈদ শুভেচ্ছা বাণীতে এমটিই জানানো হয়েছে। বাণীতে আরো বলা হয়েছে যে- ” পবিত্র ঈদুল ফিতর যেন প্রত্যেকটি মুসলিম উম্মাহ এর জীবনে বয়ে আনে অনাবিল সুখ-শান্তি ও হাসি-খুশি।”

