সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
শুভ বার্তা ডেস্কঃ-
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ আব্দুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও বিদেশে অবস্থানরত সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন-“ঈদ মোবারক”।
০৩রা মে ২০২২ইং রোজ মঙ্গলবার বাংলাদেশ, ভারত ও পাকিস্তান-সহ পুরো দক্ষিণ পূর্ব এশিয়ায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আর তাই গণমাধ্যমে পাঠানো এক ঈদ শুভেচ্ছা বাণীতে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ আব্দুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও বর্হিবিশ্বে ঈদ পালনকারী সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

