আমরা চাই বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবেঃ পিটার ডি হাস

শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
ছবিঃ সংগৃহীত

আজ বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)
জনাব কাজী হাবিবুল আউয়ালের সাথে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিঃ পিটার ডি হাসের।

সৌজন্য সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত মিঃ পিটার ডি হাস বলেছেন যে- “আমরা চাই বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ তাদের নিজেদের পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করবে। নির্বাচনে কে জিতবে না জিতবে তা মোটেও আমাদের মাথাব্যথার বিষয় নয়। আমরা শুধু দেখতে চাই যে- বাংলাদেশে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।”

জবাবে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জনাব কাজী হাবিবুল আউয়াল বলেছেন যে- “আগামী জাতীয় নির্বাচন আগের চেয়ে স্বচ্ছ হবে। আমেরিকার মতো আমাদের নির্বাচন অতো স্মুথ নয়। একটু টার্বুলেন্স হয়। তারপরও আমাদের ১০০% চেষ্টা থাকবে যাতে আগামী নির্বাচনটি যেন সবার কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হয়।”

আজ ঢাকার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন সিইসি ও মার্কিন রাষ্ট্রদূত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *