সিলেটের জৈন্তাপুরে পাহাড় ধ্বসে একই পরিবারের ৪ জনের মৃত্যু !!!

শুভ বার্তা সিলেট প্রতিনিধিঃ-
জসিম মাহমুদ
ছবিঃ সংগৃহীত

 

০৬ই জুন ২০২২ইং রোজ সোমবার বাংলাদেশ টাইম ভোর রাত আনুমানিক ৪.৪৫ মিনিটের সময় ভারী বর্ষণ আর ঝড়-তুফানের বদৌলতে পাহাড় ধ্বসে মাটি চাপা পড়ে সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউপির সাতজনি গ্রামের একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন এবং আরো ৫/৬ জন গুরুতরভাবে আহত হয়েছেন।

আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের মধ্যে ২/১ জনের অবস্থা বেশ আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পাড়া-প্রতিবেশীদের জবানবন্দি থেকে জানা যায় যে- “গত রোববার থেকে বিরতিহীনভাবে টানা বৃষ্টিপাত হচ্ছে সিলেট ও তার আশপাশের অঞ্চলে। সোমবার রাত আনুমানিক ৯.০০টার পর থেকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয় সিলেটের জৈন্তাপুর উপজেলা সহ সিলেটের অন্যান্য অঞ্চলে। রাত আনুমানিক ৪.৪৫ মিনিটের সময় চিকনাগুল ইউনিয়নের সাতজনি গ্রামে পাহাড় ধ্বসে পড়ে একটি বসতবাড়ীর উপর।

পরে প্রতিবেশীরা জানতে পেরে গ্রামবাসী সবাইকে খবর দেন। এরপর সবাই মিলে উদ্ধার কাজে লেগে যান। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজনও এসে উদ্ধার কাজে যুক্ত হন। উদ্ধার কাজ শুরুর বেশ কিছু সময় পর পিতা-পুত্র সহ ঐ পরিবারের ৪ জনের মৃত দেহ উদ্ধার করা হয় এবং গুরুতর আহত অবস্থায় আরো ৫/৬ জনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। হৃদয় বিদায়ক ও মর্মান্তিক এ ঘটনায় পুরো চিকনাগুল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *