গত ১০ বছরে বজ্রপাতে ২ হাজার ৮০০ জনের মৃত্যু হয়েছে
শুভ বার্তা ডেস্কঃ- “গত ১০ বছরে বজ্রপাতে ২ হাজার ৮০০ জনের মৃত্যু হয়েছে ” – বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জনাব মোঃ এনামুর রহমান। ২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বজ্রপাতে এত সংখ্যক লোক মারা গেছেন। তিনি বলেন যে- “বজ্রপাতে খোলা মাঠ ও হাওরে বেশি মানুষ মারা যাচ্ছেন।”
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ উপলক্ষে মঙ্গলবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

