এটা কোন সাফ ফুটবল টুর্নামেন্ট নয় – মিঃ অস্কার
শুভ বার্তা স্পোর্টস ডেস্কঃ– বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের কোচ মিঃ অস্কার ব্রুজনে ক্ষোভ নিয়ে সংবাদ সম্মেলনে বলেছেন যে-” এটা কোন সাফ ফুটবল টুর্নামেন্ট নয়, এটা পিছিয়ে পড়া মালদ্বীপকে এগিয়ে নেবার টুর্নামেন্ট।মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজিত কোন টুর্নামেন্ট। রেফারিং নিয়ে যা কিছু করেছে এই মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন-তা বর্ণনার বাহিরে। বৃহস্পতিবার টিম হোটেলে এই অভিযোগ বাংলাদেশ কোচ অস্কার ব্রুজনের। তার মতে, পিছিয়ে পড়া বাংলাদেশ যখন ১০ জন নিয়েও ভারতের সাথে ড্র করে তখন থেকেই আমাদের বিদায় করতে উঠে পড়ে লাগে সাফের স্বাগতিকরা। বাজে রেফারিংয়ের মূলে তারাই। কারণ তাদের একটিই উদ্দেশ্য ছিল, বিদায় করতে হবে বাংলাদেশকে।
দিভেহীরা এই মিশনে সফল হলেও নিজেদের মূল লক্ষ্য পূরণ করতে পারেনি। বুধবার রাতে ভারতের কাছে ১-৩ গোলে হেরে ফাইনালের আগে বিদায় নেয় মালদ্বীপ। ফলে পুরো মালে শহরে এখন নেই লাল জার্সির উৎসব। মালদ্বীপবাসীর আচরণে নানা কারণেই বিরক্ত বাংলাদেশীরা। টিকেট নিয়ে বৈষম্য ও বাংলাদেশী মিডিয়ার সাথে তাদের বাজে আচরণ আরো ক্ষুদ্ধ করেছে প্রবাসীদের।

