বিপিএলের ম্যাচে ঢাকার স্কোর ১২৮ হয়েছে তামিমের জন্যই !!!
শুভ বার্তা স্পোর্টস ডেস্কঃ-
১১ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২৩:৩৫ মিনিট
ছবিঃ সংগৃহিত
বিপিএলের ডু অর ডাই ম্যাচে সংগ্রহটা বড় হলো না ঢাকার। শুক্রবার মিরপুরে বরিশালের বিরুদ্ধে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২৮ রান করেছে মাহমুদউল্লাহ শিবির। স্কোরের সিংহভাগ রানই এসেছে তামিমের ব্যাট থেকে। জিততে হলে বরিশালের দরকার ১২৯ রান। ঢাকার স্কোর হয়েছে মূলত তামিমের ব্যাটে। আর তার সাথে ছিলেন শুভাগত হোম।
এই দুজন ছাড়া কেউ দাঁড়াতে পারেনি বরিশালের বোলারদের সামনে। ৫০ বলে ৬৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন তামিম। তার ইনিংস সাজানো নয়টি চার ও একটি ছক্কায়। শেষের দিকে শুভাগত হোম খেলেন ২৭ বলে ২১ রানের মন্থর একটি ইনিংসও। তামিম ভক্তদের আশাবাদ-হয়তো আইপিএল-বিপিএল কাঁপিয়ে আবারো মূল টি-টোয়েন্টি দলে ফিরবেন এই রান মাস্টার তামিম। কিন্তু তামিমের ভেতরে যে চাপা কষ্ট – তাতে হয়তো তা নাও হয়ে উঠতে পারে। তারপরও ভক্তদের আশা- দেখা যাক ভবিষ্যতে তানিম ভক্তদের ভাগ্যে কি জুটে??

