কানাডাকে ৮ উইকেটে হারিয়ে অনুর্ধ-১৯ বিশ্বকাপে স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ!!

শুভ বার্তা স্পোর্টস ডেস্কঃ-
২১ জানুয়ারী ২০২২ইং, সময়ঃ ০৩:১১ মিনিট
ছবিঃ সংগৃহিত
চ্যাম্পিয়ন হিসেবে এবারের অনুর্ধ-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে ঘিরে দেশবাসী ও দর্শক-সাধারণের আশা ছিল আকাশচুম্বী। বর্তমান চ্যাম্পিয়নের খেতাব নিয়ে খেলতে নেমে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খায় বাংলাদেশ দল। ৭ উইকেটের বড় ব্যবধানে ইংল্যান্ডের কাছে হারে । তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে কানাডাকে ৮ উইকেটে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশের যুবারা।
ইফতির ৮৭ রানের হার না মানা ইনিংসের সঙ্গে আইচ মোল্লার অপরাজিত ১৫ রানের কল্যাণে ৮ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টস জিতে আগে ব্যাট করতে নামে কানাডা অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশি বোলারদের বোলিংয়ের মুখে সুবিধা করতে পারেনি তারা। ৪৫ ওভার ব্যাট করে গুটিয়ে যায় ১৩৬ রানে। বাংলাদেশের পক্ষে রিপন মণ্ডল ও মেহেরাব হোসেন অহীন নেন সমান চারটি করে উইকেট। বাকি দুটি নেন আশিকুর জামান।
১৩৭ রানের লক্ষ্য টপকাতে নেমে ইফতেখার হোসেন ইফতির ফিফটি ও প্রান্তিক নওরোজ নাবিল ৩৩ রানের ইনিংসে ৮ উইকেট এবং ১১৯ বল হাতে রেখেই জয়ে দিকে পৌঁছে যায় বাংলাদেশ দল।
