তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মরক্কোকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে ক্রোয়েশিয়া !!!
শুভ বার্তা স্পোর্টস ডেস্কঃ-
তারিখঃ- ১৭ ডিসেম্বর ২০২২ইং রোজ শনিবার।
ছবিঃ সংগৃহীত
দেখতে দেখতে ফিফা বিশ্বকাপ কাতার-২০২২ শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আজ মরক্কো বনাম ক্রোয়েশিয়ার মধ্যকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটিও অনুষ্ঠিত হয়ে গেল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মরক্কোকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে ক্রোয়েশিয়া।
সেরা তিনে থাকা হলো না মরক্কোর। চতুর্থ স্থানে থেকেই স্বপ্নের কাতার বিশ্বকাপ শেষ করল আফ্রিকান মুসলিম দেশটি৷ ফলে গতবারের রানার্সআপরা এবার তৃতীয়স্থানে থেকে ব্রোঞ্জপদক নিয়েই দেশে ফিরবে।
উল্লেখ্য যে- আজ ম্যাচের ৭ মিনিটের মাথায় গুয়ার্ডিওলের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। তবে সেই আনন্দ ধরে রাখতে পারেনি তারা, দুই মিনিটেরও কম সময়ে আশরাফ দারির গোলে সমতায় ফেরে মরক্কো। অবশ্য ৪৩ মিনিটের মাথায় ফের ক্রোয়েশিয়াকে এগিয়ে নেন মিসলাভ ওরিসিচ। দ্বিতীয়ার্ধে কোনো দলই আর গোল করতে পারেনি। ফলে ২-১ গোলে জয় পায় ক্রোয়েশিয়া।

