আগামীকাল প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
শুভ বার্তা স্পোর্টস ডেস্কঃ-
০২ মার্চ ২০২২ইং, সময়ঃ ২৩:৫৯ মিনিট
ছবিঃ সংগৃহিত
আগামীকাল অর্থাৎ ০৩ মার্চ ২০২২ইং রোজ বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আর এই টি-টোয়েন্টি ম্যাচকে ঘিরে উভয় টিমই গ্রহণ করছেন সর্বোচ্চ খেলোয়াড়ী প্লান-পরিকল্পনা।
চট্টগ্রামে প্রথম ওয়ানডের পর বাংলাদেশকে টি ২০ ব্যাটিংয়ে বেশি মনোযোগী হতে দেখা যায়। শুধু টি ২০ ফরম্যাটে থাকা চার ক্রিকেটারকে ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। সেই অনুশীলনে বাড়তি আকর্ষণ ছিলেন মুনিম শাহরিয়ার। এ বছর টি ২০ বিশ্বকাপ। নতুন ধারায়, আক্রমণাত্মক ক্রিকেট নিয়ে নিজেদের গুছিয়ে নেওয়ার পরিকল্পনা বাংলাদেশের।
অপরদিকে, আফগানিস্তানও গ্রহণ করছে ভিন্ন প্লান-পরিকল্পনা, যাতে করে বাংলাদেশের বিপক্ষে সহজে টি-টোয়েন্টি ম্যাচে জয়লাভ করতে পারে। পরিসংখ্যান মতে- বাংলাদেশ বরাবরই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে দুর্বল। তো দেখা যাক, আগামীকালকের ম্যাচে শেষ হাসি কে হাসে??

