সাকিব-তামিমদের ফিল্ডিং কোচ রাজিন সালেহ !!!

শুভ বার্তা স্পোর্টস ডেস্কঃ-
১৫ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২৩:৩০ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

দেশের সর্বকালের অন্যতম সেরা ফিল্ডার রাজিন সালেহকে বড় দায়িত্ব দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ফিল্ডিং কোচের দায়িত্ব পেলেন রাজিন সালেহ। এ বিষয়ে রাজিন সালেহ দেশের গণমাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছেন যে- ” এটা সত্যি!! এটা আমার জন্য অনেক সুখের একটি খবর। আমি আমার সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে আমার দায়িত্ব পালন করে যাবো।”

 

উল্লেখ্য যে- খেলা ছাড়ার পর রাজিন এখন পুরোদস্তুর কোচিং নিয়ে ব্যস্ত। ঘরোয়া ক্রিকেটে কোচিং করিয়ে পেয়েছেন উল্লেখযোগ্য সাফল্য। ক্রিকেটারদের সঙ্গে তার বোঝাপড়া ভালো। বিপিএলে এবার খুলনা টাইগার্সের সহকারী কোচ ছিলেন রাজিন সালেহ। ১৮ ফেব্রুয়ারী বিপিএল শেষে শুরু হবে আফগানিস্তান সিরিজের ব্যস্ততা। আর রাজিন সালেহ তার পরবর্তী করণীয় বিষয়ে ১০০% অবগত ও প্রস্তুত রয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *