দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে ভালো খেলে ইতিহাস পরিবর্তন করতে চাইঃ তামিম
শুভ বার্তা স্পোর্টস ডেস্কঃ-
১৭ মার্চ ২০২২ইং, সময়ঃ ২১:৪০ মিনিট
ছবিঃ সংগৃহিত
আগামীকাল ১৮ মার্চ ২০২২ইং রোজ শুক্রবার দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি। আর ঐ ওয়ানডে সিরিজে জিতে বাংলাদেশ তাদের ইতিহাস পরিবর্তন করতে চায়।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সবচেয়ে লড়াকু, হার্ডহিটার ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান তামিম ইকবাল গণমাধ্যমকে জানিয়েছেন যে-“তারা দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের ইতিহাস পরিবর্তন করতে চান।”
উল্লেখ্য যে- আগামীকাল শুক্রবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বাংলাদেশ সময় বিকাল ৫টায় সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর বাকি দু’টি ম্যাচ হবে যথাক্রমে ২০ ও ২৩ মার্চ। তো দেখা যাক শেষ পর্যন্ত তামিম-সহ বাংলাদেশ ক্রিকেট টিমের স্বপ্ন কতটুকু পূরণ হয়।

