ইউক্রেন-রাশিয়ার মধ্যকার ২২ দিনের যুদ্ধে ৭ হাজার রুশ সৈন্য নিহতঃ আহত আরো ১৪ হাজার !!!

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
১৭ মার্চ ২০২২ইং, সময়ঃ ২০:৫৯ মিনিট
ছবিঃ সংগৃহিত

ইউক্রেন-রাশিয়ার মধ্যকার চলমান উত্তেজনাকর যুদ্ধের ২২ তম দিন পর্যন্ত ৭ হাজার রুশ সৈন্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ১৪ হাজার সৈন্য। ১৭ মার্চ ২০২২ইং রোজ বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

আমেরিকায় গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে যে- “রাজধানী কিয়েভসহ প্রতিটি গুরুত্বপূর্ণ শহর রক্ষা করার জন্য সংখ্যা ও সমর-সম্ভারে প্রবলতর প্রতিপক্ষ রাশিয়ার বিরুদ্ধে মরণপণ প্রতিরোধ গড়ে তুলেছে ভলোদিমির জেলেনস্কির বাহিনী।”

গত ২ মার্চ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবী করেছিলেন যে- তার ফৌজ ছয় দিনের যুদ্ধে ৬ হাজার রুশ সেনাকে মেরে ফেলেছে। কিন্তু আমেরিকাসহ পশ্চিমী দেশগুলো থেকে সেই দাবীর সমর্থনে কোনো বক্তব্য মেলেনি। কিয়েভকে তিন দিক থেকে ঘিরে ফেলে ঢোকার চেষ্টা করছে রুশ সেনারা। কিন্তু জায়গায় জায়গায় যেভাবে ইউক্রেনীয় সেনা এবং সাধারণ নাগরিকের যৌথবাহিনী নিরাপত্তার বলয় তৈরি করেছে তাতে রাজধানী শহরের ভিতরে ঢুকতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে রুশ সেনাদের। এরই মধ্যে বুধবার হেগস্থিত আন্তর্জাতিক আদালত অবিলম্বে ইউক্রেনে সেনা অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে মস্কোকে।

উল্লেখ্য যে- ইউক্রেন-রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধ শুরুর পর গতকাল বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রকাশ্যে ‘যুদ্ধাপরাধী’ বলেছেন আমরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। কার্যত সেই দাবিতেই সায় দিয়ে আন্তর্জাতিক আদালত জানিয়েছে, আন্তর্জাতিক বিধি ভেঙে, বেআইনিভাবে ইউক্রেনে সেনা অভিযানের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। যা কোন ভাবেই বরদাস্ত করা হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *