সংঘর্ষ যদি ইউক্রেনে বিস্তার করে তবে বিশ্ব প্রত্যক্ষ করবে এর নির্মমতাঃ অ্যান্টোনিও গুতেরেস

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
২৩ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২৩:০৮ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

ইউক্রেন পরিস্থিতি পর্যালোচনা করে জাতিসঙ্ঘের মহাসচিব মিঃ অ্যান্টোনিও গুতেরেস সম্প্রতি বলেছেন যে- “বিশ্ব বর্তমানে এক ‘বিপদের মুহূর্তের’ মুখোমুখি হচ্ছে।”

জাতিসঙ্ঘ মহাসচিব সতর্ক করে দিয়ে আরো জানিয়েছেন যে- “সংঘর্ষ যদি ইউক্রেনে বিস্তার করে তবে বিশ্ব বহু বছর না দেখা চরম এক নির্মমতা প্রত্যক্ষ করতে পারে। আর তাই এখনো সময় আছে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার এবং সংলাপ ও আপোষ-রফার পথে ফিরে যাওয়ার।”

 

মিঃ গুতেরেস আরো জানিয়েছেন যে- “কোনো প্রকার রক্তপাত ছাড়া সংকটের সমাধানে তিনি পূর্ণমাত্রায় প্রতিশ্রুতিবদ্ধ।”

 

২৩ ফেব্রুয়ারী ২০২২ইং রোজ বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসঙ্ঘের সদর দফতরে ইউক্রেন ও রাশিয়ারে মধ্যে চলমান সংকটের বিষয়ে সংস্থাটির বিশেষ সাধারণ অধিবেশনে এসব কথা বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *