যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে লন্ডনে পালিত হয়েছে জনাব কোকোর ৮ম মৃত্যুবার্ষিকী !!!

শুভ বার্তা লন্ডন(যুক্তরাজ্য) প্রতিনিধিঃ-
ফয়সাল রহমান
তারিখঃ- ২৫ জানুয়ারী ২০২৩ইং রোজ বুধবার
ছবিঃ- শুভ বার্তা

গতকাল ২৪ জানুয়ারী ২০২৩ইং রোজ মঙ্গলবার যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ ও বর্হিবিশ্বে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমান ও দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী জনাবা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে জনাব আরাফাত রহমান কোকোর ৮ম মৃত্যুবার্ষিকী।

 

জনাব আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাতের জন্য লন্ডনের “দ্য রয়্যাল রিজেন্সী ব্যানকুইটিং” হলেও ২৪ জানুয়ারী ২০২৩ইং রোজ মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭.৩০ মিনিটের সময় আয়োজন করা হয় এক দোয়া ও মিলাদ মাহফিলের। আর উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

 

উক্ত দোয়া ও মিলাদ মাহফিল শুরুর অনেক আগেই লন্ডনের বৃহৎ “দ্য রয়্যাল রিজেন্সী ব্যানকুইটিং” হলটি যুক্তরাজ্য বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপচে পড়া ভীড়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

 

পরে সবার উপস্থিতিতে শুরু হয় দোয়া ও মিলাদ মাহফিল। জনাব আরাফাত রহমান কোকো সাহেবের রুহের মাগফেরাত, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও পুরো দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয় উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। যুক্তরাজ্য, ইউরোপ ও পর্তুগাল বিএনপির নেতৃবৃন্দদের সরব উপস্থিতিতে খুবই সুষ্ঠু ও সুন্দরভাবে সমাপ্ত হয় উক্ত দোয়া ও মিলাদ মাহফিল।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *