পদত্যাগ করে সংসদকে বিলুপ্ত করুনঃ মির্জা ফখরুল
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
তারিখঃ- ২৯ জানুয়ারী ২০২৩ইং রোজ রোববার
ছবিঃ- সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে- “অনেক হয়েছে এবার বিদায় হন। জনগণের রক্ত শোষণ করে খেয়েছেন, এবার বিদায় হন। পদত্যাগ করুন, পদত্যাগ করে সংসদকে বিলুপ্ত করুন।”
তিনি আরো বলেছেন যে- “তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করুন। যেই তত্ত্বাবধায়ক সরকার নতুন কমিশন গঠন করবে, সেই নির্বাচনে জনগণ তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করবে।”
জনাব ফখরুল আরো বলেছেন যে- “বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি স্বাধীনচেতা। বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি দেশপ্রেমিক। ১৯৭১ সালে জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে তারা যুদ্ধ শুরু করেছিল। পরবর্তীকালে ৯০ সালে স্বৈরাচার এরশাদের হাত থেকে গণতন্ত্র রক্ষা করেছিলেন বেগম খালেদা জিয়া। আজ আবার ফ্যাসিবাদকে হটানোর জন্য সামগ্রিক লড়াই শুরু হয়েছে। আর এই লড়াইয়ে আমরা অর্থাৎ জনগণ-ই জিতবে আর জনগণ এবার তাদের নিজেদের অধিকার ফিরিয়ে নিয়ে আসার জন্য ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হয়ে উঠেছেন। এবার জনগণের বিজয় হবেই হবে, ইনশাআল্লাহ। ”
২৮ জানুয়ারী ২০২৩ইং রোজ শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার’ শীর্ষক আলোচনা সভায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

