আজ “বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম,কুলাউড়া” পর্তুগালের পক্ষ থেকে আলোচনা সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হবে
শুভ বার্তা প্রতিবেদনঃ-
মোঃ সাহাব উদ্দিন
ছবিঃ সংগৃহীত
আজ ১১ সেপ্টেম্বর ২০২২ইং রোজ রোববার পর্তুগালের রাজধানী লিসবনের বাঙালী অধ্যুষিত মার্তিম মনিজ, পোস্ট কোড- ১১০০-৩৪১ এ অবস্থিত “শাহজালাল কারী এন্ড পিজা” রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে “বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম,কুলাউড়া” পর্তুগালের পক্ষ থেকে এক আলোচনা সভা ও মিলন মেলা।
এ বিষয়ে দৈনিক শুভ বার্তাকে “বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম,কুলাউড়া” এর প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ শফিকুজ্জামান চৌধুরী রিপন জানিয়েছেন যে- “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ “বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম, কুলাউড়া” এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এক আলোচনা সভা ও মিলন মেলার। পর্তুগালের রাজধানী লিসবনের বাঙালী অধ্যুষিত মার্তিম মনিজ, পোস্ট কোড- ১১০০-৩৪১ এ অবস্থিত “শাহজালাল কারী এন্ড পিজা” রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হবে এই আলোচনা সভা ও মিলন মেলা।”
জনাব শফিকুজ্জামান আরো জানিয়েছেন যে- ” ১১ সেপ্টেম্বর রোজ রোববার বিকেল ৬.৩০ মিনিটের সময় শুরু হবে এই আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে ভার্চুয়ালী বাংলাদেশ থেকে যোগ দেবেন এডভোকেট জনাব রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি এবং উক্ত আলোচনা সভা ও মিলন মেলায় সভাপতিত্ব করবেন জনাব অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী, সভাপতি- বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম, কুলাউড়া। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন পর্তুগাল, ইংল্যান্ড এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৬.৩০ মিনিটে। অতএব, আপনাদের সবার প্রতি বিশেষ অনুরোধ রইলো যে- আপনারা সবাই যথাসময়ে এসে অনুষ্ঠানে উপস্থিত হয়ে যাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। “

