পর্তুগাল প্রবাসী মোহাম্মদ খাঁন নুরুজের ইন্তেকাল !!!
শুভ বার্তা সিলেট প্রতিনিধিঃ-
জসিম মাহমুদ
ছবিঃ সংগৃহীত
দীর্ঘদিন যাবত দুরারোগ্য ক্যান্সারে ভোগে অবশেষে আজ ০৯ই সেপ্টেম্বর ২০২২ইং রোজ শুক্রবার বাংলাদেশ টাইম ভোর আনুমানিক ৫.৪৫ মিনিটের সময় ইন্তেকাল করেন পর্তুগাল প্রবাসী, অত্যন্ত অমায়িক, মার্জিত, সর্বজন শ্রদ্ধেয়, সুপরিচিত ও সুপ্রিয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ খাঁন নুরুজ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
জনাব মোহাম্মদ খাঁন নুরুজ সাহেবের গ্রামের বাড়ী সিলেটের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা ইউপির তেরাপাশা গ্রামে। জনাব মোহাম্মদ খাঁন নুরুজ সাহেবের মৃত্যুতে ওনার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আজ বাংলাদেশ টাইম বাদ জুমা মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউপির তেরাপাশা গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে জনাব মোহাম্মদ খাঁন নুরুজ সাহেবের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং এরপর ওনার দাফন কাফনের কাজও সুসম্পন্ন করা হয়েছে।
হঠাৎ করে জনাব মোহাম্মদ খাঁন নুরুজ সাহেবের মৃত্যুর সংবাদে দেশে-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ওনার বন্ধু-বান্ধব ও পরিচিতজনেরা খুবই শোকাভিভূত হয়ে পড়েছেন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন জনাব মোহাম্মদ খাঁন নুরুজ সাহেবকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

