লিসবনের ‘মার্তিম মনিজ’ পার্কে অনুষ্ঠিত হবে পবিত্র ‘ঈদুল ফিতর’ এর সালাত
শুভ বার্তা প্রতিবেদনঃ-
লুৎফুর রহমান
২৯ এপ্রিল ২০২২ইং, সময়ঃ ১৯:০২ মিনিট
ছবিঃ শুভ বার্তা
২০২২ সালের পবিত্র মাহে রমজান মাস একেবারেই শেষে দিকে। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্মস্থান সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ঈদের চাঁদ দেখা গেলে হয়তো আগামী ০১লা মে রোজ রোববার অথবা ০২রা মে রোজ সোমবার পুরো মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়াতে যথাযোগ্য ধর্মীয় অনুভূতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর, আলহামদুলিল্লাহ।
উল্লেখ্য যে- আগামী ০১লা মে রোজ রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হলে রোজা পালিত হবে মোট ২৯টি এবং ০২রা মে রোজ সোমবার ঈদ উদযাপিত হলে রোজা পালিত হবে মোট ৩০টি। সম্পূর্ণ চাঁদ দেখার উপর নির্ভর করেই পালিত পবিত্র ঈদুল ফিতর।”

কোভিড-১৯ এর ভয়াবহ সংক্রমণের জন্য লিসবনের মার্তিম মনিজ পার্কে “লিসবন বায়তুল মোকাররম জামে মসজিদ” ও “মার্তিম মনিজ জামে মসজিদ” এর যৌথ উদ্যোগে আয়োজিত ঈদ জামায়াত গত দুবছর বন্ধ ছিল। তবে এবার এই দুই মসজিদ কর্তৃপক্ষের চেষ্টায় আবারো মার্তিম মনিজ পার্কে ঈদ জামায়াত পরিচালনার অনুমতি দিয়েছেন পর্তুগীজ সরকার।
চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী রোববার অথবা সোমবার যে-দিনই ঈদুল ফিতর উদযাপিত হবে- ঐ দিন বড় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে লিসবনের “মার্তিম মনিজ পার্কে”। ঈদের জামায়াত সকাল ৮.০০ টায় অনুষ্ঠিত হবে। “ঈদ জামায়াত উদযাপন কমিটি” এর পক্ষ থেকে “দৈনিক শুভ বার্তাকে” এমনটিই জানানো হয়েছে।
এর পাশাপাশি অনুরোধ জানিয়ে “ঈদ জামায়াত উদযাপন কমিটি” সবাইকে উদ্দেশ্য করে আরো জানিয়েছেন যে- “ঈদ জামায়াতে আসার সময় অনুগ্রহ করে আপনারা সবাই ওজু করে আসবেন এবং সাথে জায়নামাজ ও মাস্ক নিয়ে আসবেন। ঈদ জামায়াত-কে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য আপনাদের সর্বোচ্চ ও সর্বাত্মক সহযোগীতা ও দোয়া কামনা করছি।”

