আগামীকাল সোমবার ফের ইউক্রেন-রাশিয়ার মধ্যকার শীর্ষ পর্যায়ের বৈঠক !!

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
ছবিঃ সংগৃহিত

আগামীকাল সোমবার তুরস্কে ফের ইউক্রেন-রাশিয়ার মধ্যকার শীর্ষ পর্যায়ের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

ইউক্রেনের রাজনীতিবিদ ডেভিড আরাখামিয়া ফেসবুকে একটি পোস্টে বলেন, ২৮-৩০ মার্চ পর্যন্ত তুরস্কে দ্বিতীয় দফার শীর্ষ পর্যায়ের বৈঠকে অনুষ্ঠিত হবে। এদিকে রাশিয়ার পক্ষ থেকে এই বৈঠকের কথা নিশ্চিত করেছেন রুশ প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি। তবে তিনি জানিয়েছেন, এই বৈঠক মঙ্গলবার শুরু হবে এবং বুধবার শেষ হবে।

উল্লেখ্য যে- গত ১০ মার্চ কোনো অগ্রগতি ছাড়াই’ শেষ হয় ইউক্রেন-রাশিয়ার শীর্ষ পর্যায়ের প্রথম দফা বৈঠক। এর আগে ২৪ ফেব্রুয়ারী ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকেই দুই দেশ প্রতিনিয়ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *