সোমবার বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে আমাদের সমর্থন আছেঃ জনাব রিজভী

শুভ বার্তা ডেস্কঃ-
ছবিঃ সংগৃহিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী বলেছেন যে- “দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার বাম গণতান্ত্রিক জোটের ডাকা দেশব্যাপী হরতাল কর্মসূচির প্রতি আমাদের অর্থাৎ বিএনপির নৈতিক সমর্থন আছে।”

জনাব রিজভী আরো বলেছেন যে- “দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামীকাল সোমবার দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোট আহুত হরতালের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।”

তিনি আরো বলেছেন যে- “বিএনপি সবসময়ই জনগণের রাজনীতি করে। আর তাই জনকল্যাণে যেকোনো দাবীর প্রতি সমর্থন জানানোর অংশ হিসেবেই এই নৈতিক সমর্থন।”

 

রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *