না ফেরার দেশে চলে গেলেন পর্তুগাল প্রবাসী জনাব রুবায়েত !!

শুভ বার্তা প্রতিবেদনঃ-
তাহের রায়হান
তারিখঃ ০৭ জানুয়ারী ২০২৩ইং রোজ শনিবার।
ছবিঃ সংগৃহীত

দীর্ঘদিন অসুস্থতা ভোগের পর অবশেষে গতকাল অর্থাৎ ০৬ জানুয়ারী ২০২৩ইং রোজ শুক্রবার দুপুর আনুমানিক ১.৩০ মিনিটের সময় পর্তুগালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন পর্তুগাল প্রবাসী, টগবগে যুবক এবং পর্তুগালের বাংলাদেশী কমিউনিটির সুপরিচিত প্রিয়মুখ জনাব রুবায়েত হোসেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।

মৃত্যুকালে জনাব রুবায়েত হোসেন সাহেবের বয়স হয়েছিল আনুমানিক মাত্র ৩৩ বছর। পর্তুগাল প্রবাসী ও উর্পাজনশীল ছেলে জনাব রুবায়েত হোসেন সাহেবকে হারিয়ে ওনার বাবা-মা, ভাই-বোন ও পরিবার-পরিজন শোকে প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

জনাব রুবায়েত হোসেন সাহেবের নামাজে জানাজা কখন কোথায় অনুষ্ঠিত হবে তা এখনো জানা যায়নি। তবে ওনার ঘনিষ্ট জনেরা “দৈনিক শুভ বার্তাকে” জানিয়েছেন যে- “সকল আইনি প্রক্রিয়া ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হলে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে- কখন কোথায় জনাব রুবায়েত হোসেন সাহেবের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং তখন সবাইকে নামাজে জানাজার তারিখ ও দিন-ক্ষণ জানিয়ে দেওয়া হবে।”

পর্তুগাল প্রবাসী ও টগবগে যুবক জনাব রুবায়েত হোসেন সাহেবের এমন আকস্মিক মৃত্যুতে খুবই মর্মাহত হয়ে পড়েছেন ওনার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিত জনেরা। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন জনাব রুবায়েত হোসেন সাহেবকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *