তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পত্তি আদালত কর্তৃক ক্রোকের আদেশ ফরমায়েশিঃ খন্দকার মোশাররফ
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
তারিখঃ ০৭ জানুয়ারী ২০২৩ইং রোজ শনিবার।
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব খন্দকার মোশাররফ হোসেন বলেছেন যে- “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও তার স্ত্রী জনাবা ডা. জোবাইদা রহমানের সম্পত্তি আদালত কর্তৃক ক্রোকের আদেশ ফরমায়েশি এবং প্রতিহিংসা পরায়ণ একটি আদেশ।”
তিনি আরো বলেছেন যে- “১/১১-এর জরুরি সরকার দেশকে বিরাজনীতিকরণ অর্থে মাইনাস-২ -সহ রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদের ভিশন সফল করতে চেয়েছিল। ওই সময় ষড়যন্ত্রমূলক ভাবে জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়।”
জনাব খন্দকার মোশাররফ হোসেন আরো বলেছেন যে- “রাজনীতির সাথে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও শুধুমাত্র তারেক রহমানের স্ত্রী ও জিয়া পরিবারের সদস্য হওয়ায় ডাক্তার জোবায়দা রহমানের বিরুদ্ধেও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এখন এমন এক সময়ে ওনাদের সম্পত্তি ক্রোকের ফরমায়েশি আদেশ দেয়া হলো, যখন তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে দেশব্যাপী বিপ্লব ও গণ-আন্দোলন চলছে। তবে এগুলো করেও কিন্তু এবারের আন্দোলন দমানো যাবেনা। কারণ দেশের মানুষই এবার নিজে থেকে এই সরকারের বিরুদ্ধে জেগে উঠেছেন।”
০৭ জানুয়ারী ২০২৩ইং রোজ শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জনাব খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।

