নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে উচ্চ আদালতে যেতে চান হিরো আলম !!!
শুভ বার্তা ডেস্কঃ-
তারিখঃ- ০২ ফেব্রুয়ারী ২০২৩ইং
ছবিঃ- সংগৃহীত।
সম্প্রতি বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে হেরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী জনাব হিরো আলম দেশের চলমান নির্বাচন ব্যবস্থার প্রতি অসন্তোষ প্রকাশ করে বলেছেন যে- “আমি এ নির্বাচনের ফলাফলে সন্তুষ্ট নই। আর তাই সঠিক নির্বাচন ব্যবস্থা ও সঠিক ফলাফলের জন্য আমি দেশের উচ্চ আদালতে যাবো।”
উল্লেখ্য যে- বগুড়া-৪ আসনের ফলাফল প্রত্যাখ্যান করে উচ্চ আদালতে যেতে কাগজপত্রের জন্য আজ ০২রা ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বগুড়া জেলা নির্বাচন অফিসে গিয়েছিলেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী জনাব হিরো আলম।
এ সময় দেশের গণমাধ্যমকে হিরো জনাব আলম বলেছেন যে- “বর্তমান এই আওয়ামী লীগ সরকারের সময় সুষ্ঠু ভোট আশা করা যায় না। আমি সঠিক ফলাফলের জন্য শীঘ্রই দেশের উচ্চ আদালতে যাচ্ছি।”
জনাব হিরো আলম আরো বলেছেন যে- “আমি বিজয়ী। আমাকে হারিয়ে দেয়া হয়েছে। ভোটাররাও এটা মেনে নিতে পারছে না।”
উল্লেখ্য যে- শুধু বগুড়া-৪ আসন নিয়ে চ্যালেঞ্জে গেলেও হিরো আলম আরো বলেছেন যে- “বগুড়া-৬ আসনেও ভোট সঠিক হয়নি। সঠিক ভোট হলে আওয়ামী লীগ জীবনেও বগুড়ার এই আসনে জিততে পারবে না। সদরে অনেক কেন্দ্রে আওয়ামী লীগ কোনো এজেন্ট ঢুকতে দেয়নি।”

