দেশে গণতন্ত্র ও সুশাসন ফিরিয়ে আনতে হলে জাতীয় সরকার গঠন করতে হবেঃ ডা: জাফরুল্লাহ
শুভ বার্তা ডেস্কঃ-
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জনাব ডা: জাফরুল্লাহ চৌধুরী বলেছেন যে- “বাংলাদেশে ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা ফিরিয়ে আনতে সরকারকে এখনই জাতীয় সরকার গঠনের আহ্বান জানাচ্ছি।”
তিনি আরো বলেছেন যে- “দেশে গণতন্ত্র ও সুশাসন ফিরিয়ে আনতে হলে আগে দুই বছর মেয়াদি একটি জাতীয় সরকার গঠন করতে হবে। আমি ব্যক্তিগত ভাবে মনে করি- আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেশে যথাযথ গণতন্ত্র ফিরে আসার সম্ভাবনাও রয়েছে।”
২১ এপ্রিল রোজ বৃহস্পতিবার ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে তার নিজ চেম্বারে দেশের গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

