নির্বাচনের আরো এক বছর বাকিঃ ওবায়দুল কাদের

শুভ বার্তা নিউজ ডেস্কঃ-
তারিখঃ- ২৯ জানুয়ারী ২০২৩ইং রোজ রোববার।
ছবিঃ- সংগৃহীত।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের বলেছেন যে- “আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। নির্বাচনের আরো এক বছর বাকি। তবুও আমরা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছি।”

তিনি আরো বলেছেন যে- “প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে নৌকায় ভোট দেয়ার জন্য রাজশাহীবাসীর সমর্থন চাইবেন। তিনি রাজশাহীর উন্নয়নে গত ১৪ বছরে যা করেছেন, তার ভিত্তিতেই এ সমর্থন চাইবেন।”

জনাব ওবায়দুল কাদের আরো বলেছেন যে- “স্বাধীন বাংলাদেশের মাত্র ২১ বছর ক্ষমতায় আছে আওয়ামী লীগ। এই অল্প সময়ের মধ্যেই সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। আজ পুরো দেশের চেহারা বদলে গেছে। আমাদের অর্থাৎ আওয়ামী লীগ সরকারের এ উন্নয়নের ধারা আগামী দিনগুলোতে অর্থাৎ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ”

শনিবার রাতে রাজশাহী মাদরাসা মাঠে আওয়ামী লীগের রোববারের জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শন শেষে জনাব ওবায়দুল কাদের দেশের গণমাধ্যমকে এসব কথা বলেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *