আগামীকাল “মার্তিম মনিজ পার্কে” অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আযহার বড় ঈদ জামায়াত !!!

শুভ বার্তা প্রতিবেদনঃ-
মোঃ সাহাব উদ্দিন
০৮ জুলাই ২০২২ইং, সময়ঃ ২৩:৫৫ মিনিট
ছবিঃ শুভ বার্তা

আগামীকাল ০৯ই জুলাই ২০২২ইং রোজ শনিবার পুরো মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পালিত হবে পবিত্র ঈদুল আযহা। আর এরই ধারাবাহিকতায় ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ও সৌন্দর্যমন্ডিত দেশ পর্তুগালেও পালিত হবে পবিত্র ঈদুল আযহা।

আগামীকাল ০৯ই জুলাই রোজ শনিবার সকাল ০৮.০০ ঘটিকার সময় পর্তুগালের রাজধানী লিসবনের “মার্তিম মনিজ পার্কে” অনুষ্ঠিত হবে মুসলমানদের পবিত্র ঈদুল আযহার বড় ঈদ জামায়াত। আর তাই সকল মুসল্লীদেরকে অবশ্যই সকাল ০৮.০০ ঘটিকার পূর্বেই জায়নামাজ ও মাস্ক সাথে নিয়ে এসে ঈদ জামায়াত স্থলে উপস্থিত হতে হবে।

এ বিষয়ে “দৈনিক শুভ বার্তাকে” ঈদ জামায়াত উদযাপন কমিটির দায়িত্বশীলরা জানিয়েছেন যে- “আলহামদুলিল্লাহ, এবারো লিসবন “বায়তুল মোকাররম জামে মসজিদ” ও “মার্তিম মনিজ জামে মসজিদ” এর যৌথ উদ্যোগে “মার্তিম মনিজ পার্কে” অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আযহার বড় ঈদ জামায়াত। অনুগ্রহ করে আপনারা সবাই জায়নামাজ ও মাস্ক সাথে নিয়ে সকাল ০৮.০০ ঘটিকার পূর্বেই ঈদ জামায়াত স্থলে এসে উপস্থিত হয়ে যাবেন এবং অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়েই ঈদ জামায়াতে শরীক হবেন, আলহামদুলিল্লাহ।”

উল্লেখ্য যে- “মার্তিম মনিজ পার্ক” ছাড়াও লিসবন সেন্ট্রাল মসজিদ, বাণিজ্যিক নগরী পোর্তু-সহ পর্তুগালে সবগুলো ছোট বড় শহরের মসজিদেও অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আযহার “ঈদ জামায়াত”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *