০২রা মার্চ বুধবার বাংলাদেশে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে
শুভ বার্তা ডেস্কঃ-
০১ মার্চ ২০২২ইং, সময়ঃ ২৩:৫৫ মিনিট
ছবিঃ সংগৃহিত
আগামীকাল অর্থাৎ ০২ মার্চ বুধবার বাংলাদেশে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে। প্রতিদিন ক্লাস, মহামারীর মধ্যে দুই বছর পর এমন স্বাভাবিক অবস্থা ফিরছে প্রাথমিক বিদ্যালয়গুলোতে।
কোভিড মহামারীর মধ্যে দ্বিতীয় দফায় প্রায় ছয় সপ্তাহ বন্ধ থাকার পর বুধবার প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে। আর এদিন থেকেই সপ্তাহে ছয়দিনই ক্লাস হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে।
তবে ক্লাস নিতে হবে দুটি শিফটে।
অধিদফতরের মহাপরিচালক জনাব আলমগীর মুহম্মদ মনসুরুল আলম মঙ্গলবার দেশের গণমাধ্যমকে বলেছেন যে- ” এখন করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় প্রাথমিকের শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে। শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারে, সেজন্য দুইটি শিফটে ক্লাসে আসবে শিক্ষার্থীরা।”

