নেপালে অত্যন্ত ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় ৬৭ জনের মৃত্যু !!!

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
তারিখঃ- ১৫ জানুয়ারী ২০২৩ইং
ছবিঃ- সংগৃহীত

আজ ১৫ জানুয়ারী ২০২৩ইং রোজ রোববার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ নেপালে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৬৭ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য যে- বিমানের মোট ৭২ জন আরোহীর মধ্যে ৬৭ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন নেপালের পুলিশ। আর এটিই হচ্ছে হিমালয়ান দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণহানিকর বড় বিমান দুর্ঘটনা। আর এসব তথ্য জানাচ্ছে ওয়ার্ল্ড মিডিয়া এএফপি।

নেপালের এ কে ছেত্রি নামে পুলিশের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন যে- ” ৩১টি লাশ হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া ৩৬টি লাশ এখনো ৬০০ ফুট গভীর গিরিখাতে পড়ে আছে, যেখানে বিমানটি বিধ্বস্ত হয়ে পড়েছে।”

বিমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নেপালের সেনাবাহিনীর একজন মুখপাত্র এএফপিকে জানিয়েছেন যে- “২৯টি লাশ উদ্ধার করা হয়েছে এবং আরো ৩৩টি লাশ মধ্য নেপালের পোখারার দুর্ঘটনাস্থলে পড়ে আছে।”

উল্লেখ্য যে- বিবিসি তাদের খবরে জানিয়েছে- রোববার ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি কাঠমান্ডু থেকে পোখারায় যাওয়ার পর অবতরণের সময় বিধ্বস্ত হয়। সেই সময় বিমানটিতে আগুন ধরে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *