আগামী ১১ অথবা ১২ ফেব্রুয়ারী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারেঃ অধ্যাপক তপন কুমার
শুভ বার্তা ডেস্কঃ-
তারিখঃ- ১৫ জানুয়ারী ২০২৩ইং
ছবিঃ- সংগৃহীত
আগামী ১১ অথবা ১২ ফেব্রুয়ারী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জনাব তপন কুমার সরকার।
আজ ১৫ জানুয়ারী ২০২৩ইং রোজ রোববার জনাব তপন কুমার সরকার দেশের গণমাধ্যমকে জানিয়েছেন যে- “এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১১ থেকে ১২ ফেব্রুয়ারীর মধ্যে প্রকাশ করা হতে পারে। ফলাফল প্রকাশের জন্য আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে সম্ভাব্য সময় উল্লেখ করে প্রস্তাব পাঠানো হয়েছে।”
জনাব তপন কুমার আরো জানিয়েছেন যে- “গত বৃহস্পতিবার এ প্রস্তাব পাঠানো হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন সবকিছু ঠিক থাকলে সেদিনই ফলাফল প্রকাশ করা হবে।”

