মির্জা ফখরুল ও মির্জা আব্বাস হাসপাতালে ভর্তি !!!
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
তারিখঃ ১৫ জানুয়ারী ২০২৩ইং রোজ রোববার
ছবিঃ ফাইল ছবি
দীর্ঘ সময় জেলে বন্দী থাকার পর শারীরিক ভাবে বেশ অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য জনাব মির্জা আব্বাস। দুজন-ই এখন রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
উল্লেখ্য যে- অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও মন্ত্রী মির্জা আব্বাস রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার দুপুর আড়াইটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
অপর দিকে, আজ অর্থাৎ রোববার সকালে একই হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও। আর বিএনপি মহাসচিবের হাসপাতালে ভর্তির বিষয়টি দেশের গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য জনা শায়রুল কবির খান।

