একজন হারিছ চৌধুরী ও কিছু প্রাসঙ্গিক কথা!!

একটি অনুসন্ধানীমূলক প্রতিবেদনঃ-
শুভ বার্তা অনলাইন ডেস্কঃ-
১৫ জানুয়ারী ২০২২ইং, ২০:৪৫ মিনিট
ছবিঃ সংগৃহিত
গত বেশ কিছুদিন যাবত সোস্যাল মিডিয়া, প্রেস মিডিয়া ও লোক মুখে সর্বত্রই শুধু হারিছ চৌধুরী! আর হারিছ চৌধুরী!! অর্থাৎ হারিছ চৌধুরীর মৃত্যু নিয়ে খবর ও পোস্ট। আর জনাব হারিছ চৌধুরীর মৃত্যুবরণ বিষয়ে সবাই ওনার চাচাতো ভাই জনাব আশিক চৌধুরী ও ওনার নিজ কন্যা জনাবা সামীরা তানজিন চৌধুরীর দেওয়া জবানবন্দি বা স্টেইটমেন্টের উপর নির্ভর করেই খবর প্রকাশ করে যাচ্ছেন।
তথ্য মতে- করোনায় আক্রান্ত হয়ে গত ৩রা সেপ্টেম্বর ২০২১ইং ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন জনাব হারিছ চৌধুরী, ইন্না…রাজিউন। এরপর গোপনে দাফন কাফন সুসম্পন্ন করা হয় জনাব হারিছ চৌধুরীর। আসুন খুবই সংক্ষেপে জনাব হারিছ চৌধুরী সম্পর্কে কিছু তথ্য জেনে নেই।
কে এই হারিছ চৌধুরী?? ইতিহাস ঘেটে জানা যায়- জনাব হারিছ চৌধুরী সিলেট জেলার কানাইঘাট উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ঢাকার “নটরডেম কলেজ” থেকে এইচএসসি পাসের পর প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত “ঢাকা বিশ্ববিদ্যালয়” থেকে রাষ্ট্র বিজ্ঞানে অনার্স – মাস্টার্স সমাপ্ত করেন। ব্যক্তি জীবনে ছিলেন একজন আদর্শবান মানুষ ও পিতা। ছেলে-মেয়ে দুজনকেই উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন। জনাব হারিছ চৌধুরীর ছেলে-মেয়ে দুজনই ব্রিটেনে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং সুউচ্চ পেশায় কর্মরত রয়েছেন।
জনাব হারিছ চৌধুরী কিভাবে এবং কখন রাজনীতিতে জড়িয়েছেন?? – সত্তরের দশকে ছাত্র রাজনীতির সাথে প্রাথমিকভাবে জড়ালেও আশির দশক থেকে পুরোপুরিভাবে রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে ফেলেন। সিলেট জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব হারিছ চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে শুরু করেন ছাত্র রাজনীতি। পরবর্তী সময়ে তিনি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এবং সর্বশেষ তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
“কৃর্তিমানের মৃত্যু নেই”- কথাটি যেন জনাব হারিছ চৌধুরী মরে গিয়ে প্রমাণ করলেন। জীবিত হারিছ চৌধুরীর চেয়ে মৃত হারিছ চৌধুরী যেন হাজারগুণ বেশী শক্তিশালী। হারিছ চৌধুরী যেন হারিছ চৌধুরী-ই, যার কোন বিকল্প নেই!! আর হয়তো কোনদিন হবেও না। মহান রব আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন জনাব হারিছ চৌধুরীকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।
লেখকঃ-
মোঃ সাহাব উদ্দিন
সাংবাদিক ও কলামিস্ট।
