ঢাকা-টরন্টো-ঢাকা রুটে বিমানের পরীক্ষামূলক ফ্লাইট শুরু !!!
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
ছবিঃ সংগৃহিত
ঢাকা-টরন্টো-ঢাকা রুটে বাংলাদেশ বিমানের পরীক্ষামূলক ফ্লাইট শুরু হয়েছে। প্রথমবারের মতো যাত্রা শুরু করা বিমানটি শনিবার রাত ১০টা ৪৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭০ জন যাত্রী নিয়ে বিমানের ফ্লাইট বিজি ৩০৫ কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন করে।
ফ্লাইটটি স্থানীয় সময় রোববার সকাল সোয়া ৭টায় টরন্টোতে অবতরণের কথা রয়েছে। অত্যাধুনিক মডেলের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারের মাধ্যমে পরিচালিত হচ্ছে টরন্টো ফ্লাইট।
শনিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বহুল প্রতীক্ষিত এ ফ্লাইটের মাধ্যমে বিমানের ইতিহাসে নবদিগন্তের সূচনা হলো।

