মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
ছবিঃ সংগৃহিত
বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের মহান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার ভোর ৫টা ৫৫ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করেন। এর পরপরই শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়েও থাকেন। এ সময় সশস্ত্র সালাম জানায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল। পাশ থেকে বেজে ওঠে বিউগলের করুণ সুর।

