সোহেল চৌধুরী হত্যার মূল পরিকল্পনাকারী আশিষ ও আজিজ মোহাম্মদ ভাইঃ র‍্যাব

শুভ বার্তা ডেস্কঃ-
০৮ এপ্রিল ২০২২ইং, সময়ঃ ১৬:৫০ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরী হত্যার মূল পরিকল্পনাকারী আশিষ ও আজিজ মোহাম্মদ ভাই বলে দাবি র‍্যাবের। সোহেল চৌধুরী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আশীষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী গ্রেফতারের পর বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর সব তথ্য।

কেন খুন হলেন সোহেল চৌধুরী? আর এর পেছনে কারণ-ই বা কি ছিল?? – জানা গেছে, রাজধানীর বনানী জামে মসজিদের সামনে পূর্ব পাশেই আবেদীন টাওয়ারের সপ্তম তলায় অবস্থিত ট্রাম্পস ক্লাব। ঐ ক্লাবে নাচ-গানসহ অসামাজিক কার্যক্রম চলত। ক্লাবের অসামাজিক কার্যকলাপ বন্ধে স্থানীয় মুসল্লিদের পক্ষে অবস্থান নেন সোহেল চৌধুরী।

আর এতেই ক্লাবের যৌথমালিক আশীষ রায় ও বান্টি ইসলামের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন সোহেল। নির্বিঘ্নে ক্লাব চালাতে সোহেলকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা আঁটেন আশিষ, বান্টি ইসলাম ও আজিজ মোহাম্মদ ভাই।

সোহেল হত্যাকাণ্ড বাস্তবায়নের তারা দায়িত্ব দেন শীর্ষ সন্ত্রাসী ইমনকে। নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার একাধিক প্রত্যক্ষদর্শীর সাক্ষী ও জবানবন্দিতে এমনটাই ঘটেছে বলে প্রমাণ পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *