সিলেটের কানাইঘাট উপজেলার নিখোঁজ যুবক আব্দুল্লাহ এর লাশ উদ্ধার !!!
শুভ বার্তা কানাইঘাট(সিলেট) প্রতিনিধিঃ-
মাহবুব করিম
ছবিঃ সংগৃহীত
টানা বর্ষণ আর ভারতের পাহাড়ী ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় নিখোঁজ হওয়া সিলেটের কানাইঘাট উপজেলার ৭নং ইউপির ছত্রপুর নিবাসী যুবক জনাব আব্দুল্লাহ এর মৃতদেহ আজ খুঁজে পাওয়া গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
এদিকে, জনাব আব্দুল্লাহ এর মৃতদেহ উদ্ধারের পর শোকে একেবারেই ভেঙে পড়েছেন ওনার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশী সবাই। এরই মধ্যে অনেকেই দেশ ও বিদেশ হতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন।
টগবগে যুবক জনাব আব্দুল্লাহ এর এমন আকস্মিক ও করুন মৃত্যু যেন কেউ মেনে নিতে পারছেন না। মহান রব আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন জনাব আব্দুল্লাহ-কে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

