গত ১৪ ফেব্রুয়ারী ২০২২ইং হতে খুলেছে সেফের ফ্যামিলি মার্কাসা !!!

শুভ বার্তা প্রতিবেদনঃ-
লুৎফুর রহমান
১৬ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ১৯:৪০ মিনিট
ছবিঃ সংগৃহিত

দীর্ঘদিন যাবত বন্ধ থাকার পর অবশেষে গত ১৪ ফেব্রুয়ারী ২০২২ইং রোজ সোমবার হতে খুলেছে পর্তুগীজ সেফের ফ্যামিলি মার্কাসা বা এপোয়েন্টমেন্ট। আর তাই এ বিষয়ে আগ্রহী যারা আপনারা সেফের ইমেইলে ইমেইল পাঠিয়ে অথবা তাদের কাস্টমার হেল্পলাইন নাম্বারে কল করে নিজের ইচ্ছেমতো তারিখে নিয়ে নিতে পারেন মার্কাসা।

উল্লেখ্য যে- দীর্ঘদিন পর সেফের ফ্যামিলি মার্কাসাটি খুলে দেওয়ার ফলে প্রচুর গ্রাহক এ সেবাটির জন্য অপেক্ষমাণ রয়েছেন। আর তাই খুব সহজে ইমেইলের রেসপন্স কিংবা হেল্পলাইন নাম্বারে সেবা পাওয়া যাবেনা। আর তাই সবাইকে ধৈর্য সহকারে চেষ্টা চালিয়ে যেতে হবে।

=>=> নিচের ইমেইল ও হেল্পলাইন নাম্বারে মার্কাসা অর্থাৎ এপোয়েন্টমেন্ট এর জন্য চেষ্টা করুন।

<><> ইমেইলঃ- gricrp.cc@sef.pt

>><< হেল্পলাইন নাম্বার সমূহঃ-

> ০০৩৫১- ২১৭১১৫০০০
> ০০৩৫১ – ২১৪২৩৬৬২৫
> ০০৩৫১ – ৯৬৫৯০৩৭০০
> ০০৩৫১ – ৯৬৫৯০৩৬০০
> ০০৩৫১ – ৮০৮৯৬২৬৯০

<>=<> ফ্যাক্স নাম্বারঃ-

> ০০৩৫১ – ২১৪২৩৬৬৪০

স্মরণ থাকা ভালো যে- প্রতিটি কার্যদিবসে সেফের হেল্পলাইন নাম্বারে প্রতিদিন সকাল ০৮.০০ টা হতে বেলা ২০.০০ টা পর্যন্ত সেবার জন্য কল করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *