উপমহাদেশের কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই !!!

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
১৫ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২৩:৩৫ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

ভারত তথা উপমহাদেশের আধুনিক বাংলা গানের কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই। মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর।

এর আগে গত ২৬ জানুয়ারী ২০২২ইং সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন ভারতীয় বাংলা গানের অন্যতম শ্রেষ্ঠ এই শিল্পী। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল ও পারিবারিক সূত্র থেকে জানা যায় যে- “শৌচাগারে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এরপরই বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। শ্বাসকষ্টের সাথে সাথে তার দুই ফুসফুসেই সংক্রমণ দেখা দিয়েছিলো। চিকিৎসার পর তার শারীরিক অবস্থা ক্রমশ স্থিতিশীল হচ্ছিলো। কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করে তার শারীরিক জটিলতা বেড়ে যায়।

এদিকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জনাবা মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন যে- “বাংলা মেলোডির রানী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই, এই খবরে গভীর শোকাহত। তার প্রস্থান আমাদের সঙ্গীত জগতে এবং দেশে-বিদেশে তার লাখ লাখ ভক্তের মনে এক স্থায়ী শূন্যতা সৃষ্টি করেছে। যা আর কোন দিনও পূরণ হবার নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *