ইউক্রেনের রাজধানী কিয়েভকে রক্ষা করুনঃ জার্মানিকে জেলেনস্কি

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
ছবিঃ সংগৃহিত

 

ইউক্রেন-রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধের ২৫ তম দিনে আজ ইউক্রেনের প্রেসিডেন্ট মিঃ ভলোদমির জেলেনস্কি জার্মানিকে উদ্দেশ্য করে টিভিতে আকুল আবেদন জানিয়ে বলেছেন যে- “আপনারা ইউক্রেনের রাজধানী কিয়েভকে রক্ষা করুন। আপনারা ইউক্রেনের পাশে এসে দাঁড়ান, প্লিজ।” ২১ মার্চ রোজ সোমবার টিভিতে এমন আকুতি জানান মিঃ জেলেনস্কি।

 

মিঃ জেলেনস্কি আরো বলেছেন যে- “জার্মানি যদি রাশিয়ার সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দেয় তাহলে রাশিয়া বেকায়দায় পড়বে। কারণ জার্মানির কাছেই সবচেয়ে বেশি জ্বালানি রপ্তানি করে রাশিয়া। কিয়েভকে বলা হত নতুন বার্লিন। খোলা মন, আবেগ, স্বাধীনতা, মানুষের আন্তরিকতা, ক্লাব এবং পার্টি সবকিছুর সঙ্গে জার্মানির রাজধানী বার্লিনের সঙ্গে মিল ছিল।”

 

তিনি আরো বলেছেন যে- “কিন্তু কিয়েভ এখন বন্ধ, বোমার সাইরেনের আতঙ্কে এখন সবাই নিস্তব্ধ হয়ে গেছে। আমরা কিয়েভকে নিয়ে এখনো স্বপ্ন দেখি,স্বপ্ন দেখি ভালোভাবে বাঁচার। ইউরোপ ও বিশেষ করে জার্মানির শক্তি আছে রাশিয়াকে চাপে ফেলার। আপনাদের ব্যবসা বাণিজ্য, আপনাদের কোম্পানি ও আপনাদের ব্যাংক ছাড়া রাশিয়া যুদ্ধ চালানোর টাকা যোগাড় করতে পারবে না। তাই প্লিজ, ইউক্রেন ও কিয়েভকে রক্ষা করুন, বাঁচান।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *