আকস্মিকভাবে পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস !!!

শুভ বার্তা লন্ডন(যুক্তরাজ্য) প্রতিনিধিঃ-
ফয়সাল রহমান
২১ অক্টোবর ২০২২ইং, সময়ঃ ০৫:৪৪ মিনিট
ছবিঃ সংগৃহীত

কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে, বলতে গেলে অনেকটা আকস্মিক ভাবেই পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। আর তা করলেন ক্ষমতা গ্রহণের মাত্র ছয় সপ্তাহের মাথায়। আর এর ফলে পরিসংখ্যান মতে- লিস ট্রাস-ই হচ্ছেন ব্রিটেনের সবচেয়ে কম সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী।

উল্লেখ্য যে- লিজ ট্রাস প্রশাসনের মধ্যে গত কয়েকদিন ধরে নজিরবিহীন তোলপাড় চলছিল। তার নিজ দলের বেশ কিছু এমপি তার পদত্যাগ দাবি করে আসছিলেন। ২০ অক্টোবর ২০২২ইং রোজ বৃহস্পতিবার দশ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বিশ্ব গণমাধ্যম গুলোকে জানিয়েছেন যে- “যে ম্যানডেটেরভিত্তিতে আমি নির্বাচিত হয়েছিলাম- সেই ম্যানডেট আমি পূরণ করতে অক্ষম। আর তাই আমার এ আকস্মিক পদত্যাগ।”

ব্রিটিশ প্রধানমন্ত্রীত্ব থেকে আকস্মিক ভাবে সদ্য পদত্যাগকারী লিস ট্রাসের পদত্যাগের পর কনজারভেটিভ পার্টিতে তার উত্তরসূরী নির্বাচনের জন্য আবার ভোটাভুটি শুরু হবে এবং একটি নির্দিষ্ট সময় ও ধাপ অতিক্রমের পর আবার কাউকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *