“দৈনিক শুভ বার্তা” এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে যা বললেন জনাব মোঃ সাহাব উদ্দিন !!!

শুভ বার্তা প্রতিবেদনঃ-
লুৎফুর রহমান
২২ অক্টোবর ২০২২ইং, সময়ঃ ২২:৫১ মিনিট
ছবিঃ শুভ বার্তা

গত ২০ অক্টোবর ২০২২ইং রোজ বৃহস্পতিবার ছিল বাংলাদেশ, বর্হিবিশ্ব, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার এবং বিশেষ করে পর্তুগালের অত্যন্ত জনপ্রিয় ও পাঠক নন্দিত বাংলা অনলাইন দৈনিক “দৈনিক শুভ বার্তা” এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।

যথাযোগ্য মর্যাদা ও কর্ম-পরিকল্পনার মধ্য দিয়েই পালিত হয় জনপ্রিয় ও পাঠক নন্দিত “দৈনিক শুভ বার্তা” এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির সম্পাদক জনাব মোঃ সাহাব উদ্দিন “এফটিভি”-কে দেওয়া এক প্রেস ব্রিফিংয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও মূল্যবান কথাবার্তা বলেছেন পত্রিকাটির সম্মানীত পাঠক ও শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে। জনাব মোঃ সাহাব উদ্দিনের দেওয়া ঐ প্রেস ব্রিফিংয়ের খুবই সার সংক্ষেপ এখানে আপনাদের জন্য তুলে ধরা হলোঃ-

=>> আসসালামু আলাইকুম, সুপ্রিয় পাঠক, দর্শক, শ্রোতা ও সাধারণ- কেমন আছেন আজ? আজ আপনাদের সুপ্রিয় বাংলা অনলাইন দৈনিক “দৈনিক শুভ বার্তা” এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম, অসংখ্য ধন্যবাদ ও লাল গোলাপ শুভেচ্ছা।

সুপ্রিয় পাঠক, দর্শক, শ্রোতা ও সাধারণ- আপনারা অবশ্যই অবগত আছেন যে- গত বছর অর্থাৎ ২০২১ সালের ১লা সেপ্টেম্বর থেকে “দৈনিক শুভ বার্তা” তার প্রাথমিক যাত্রা শুরু করে এবং ২০ অক্টোবর ২০২১ইং থেকে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে আপনাদের পছন্দের অনলাইন দৈনিকটি। আর আজ একবছর পূর্ণ করলো পত্রিকাটি, আলহামদুলিল্লাহ।

সুপ্রিয় পাঠক, দর্শক, শ্রোতা ও সাধারণ- দৈনিক শুভ বার্তা তার জন্মলগ্ন থেকেই আপনাদের জন্য বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ এবং বিশ্বের আনাচে কানাচে ঘটে যাওয়া সর্বশেষ খবর গুলো অত্যন্ত যত্নের সাথে পরিবেশন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আর তাই আমরাও চাই- আপনারাও যেন অতীতের মতো আগামী দিনগুলোতে “দৈনিক শুভ বার্তার পাশে আগের মতো একইভাবে থাকবেন এবং শতভাগ সমর্থন দিয়ে যাবেন।

সুপ্রিয় পাঠক, দর্শক, শ্রোতা ও সাধারণ- আপনারা আরো জানেন যে- এবছর অর্থাৎ ২০২২ সালের ১৫ জুলাই থেকে আমরা আপনাদের জন্য আরো একটি অনলাইন দৈনিক “দৈনিক সবুজ আলো ” এবং একটি অনলাইন টিভি চ্যানেল “এফটিভি” চালু করেছি। তো আমরা চাইবো- দৈনিক শুভ বার্তার মতো ঐ একইভাবে আপনারা আমাদের নতুন সংবাদ মাধ্যম দুটিকেও আপনাদের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন দিয়ে যাবেন। দৈনিক শুভ বার্তার আজ এখানে পৌঁছানোর সকল ক্রেডিট অর্থাৎ কৃতিত্ব আপনাদের-ই। আর সে জন্য আমরা আপনাদের কাছে সবসময়ই চিরকৃতজ্ঞ। ভালো থাকবেন, আবারো সকলকে ধন্যবাদ। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *